লাদেনী কায়দায় বাগদাদীর আত্মপ্রকাশ

লাদেনী কায়দায় বাগদাদীর আত্মপ্রকাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আধাপাকা দাড়ি, পরনে কালো জুব্বার উপর খাকি সামরিক জ্যাকেট, মাথায় নিকশ কালো রুমাল, পাশেই শোভা পাচ্ছে রিয়েল মেটাল এ্যাসেল্ট রাইফেল। এমনই এক সিনেম্যাটিক দৃশ্যের ভেতর দিয়ে সুদীর্ঘ পাঁচ বছর পর আত্মপ্রকাশ করলেন দায়েশ নেতা আবু বকর আল বাগদাদী। এই ভিডিও বার্তা আমাদেরকে মনে করিয়ে দেয় ওসামা বিন লাদেনের কথা।

আলকায়দা নেতা উসামা বিন লাদেন ২০১১ সালে মিত্রপক্ষ মার্কিন সেনাদের হাতে নিহত হওয়ার আগে যাপিত ফেরারী জীবনে মাঝে মধ্যে ঠিক একই কায়দায় ভিডিও বার্তা নিয়ে হাজির হতেন।

বাগদাদীর ১৮ মিনিটের ভিডিওটি প্রকাশ করেছে দায়েশ মিডিয়া নেটওয়ার্ক আল ফুরকান। ওই ভিডিওতে কিছু স্থিরচিত্রও যুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে দেখা গেছে, সাদা রঙের একটি কক্ষে আরও তিনজনের সঙ্গে বসে আছে বাগদাদি। যাদের চেহারাকে ব্লার করে দেয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বাগদাদী সব হারিয়ে সর্বহারা হয়ে এখন বিন লাদেনী কায়দায় আত্মপ্রকাশ করছেন। তার মানে লাদেনী কায়দায় দায়েশকে পরিচালিত করতে চান। খোলাখুলি ভাবে বললে, তিনি এখন ইসরাইলের পোষাক খুলে আমেরিকার খোলশ পরতে যাচ্ছেন। আগে বাগদাদীর ‘জিহাদ’ হতো ইসরাইলি কায়দায় এখন থেকে হবে ‘আমেরিকান’ কায়দায়। এছাড়া পুরাতন আর নতুন দায়েশের মাঝে তেমন কোন ফারাক নেই৷

উল্লেখ্য যে, ২০১৪ সালে মসুলের নূরী মসজিদে এক খুতবায় তিনি আত্মস্বীকৃত এক খেলাফতের দাবি করেছিলেন। তার পর এবারই প্রথম তাকে দেখা গেলো।

৪৭ বছর বয়সী বাগদাদীকে ধরিয়ে দিতে আমরিকা ২৫ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিলো। কিন্তু গত পাঁচ বছরেও তার কোন হদিস মিলেনি৷ আজ হঠাৎ করেই তার উদয় হওয়ায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পৃথিবীজুড়ে৷ তাহলে আমরিকা কি তাকে গ্রেফতার করবে? নাকি বিন লাদেনের স্থলাভিষিক্ত হিসেবে তাকে রিক্রুট করে নিবে? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায়ই আছেন বিশেষজ্ঞরা।

সূত্র : সৌদী জার্নাল আল মানাতেক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *