পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় লেখক মুশতাক আহম্মেদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী ৪ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
/এএ


