লেবাননে প্রবাসীদের নিরানন্দ ঈদ

লেবাননে প্রবাসীদের নিরানন্দ ঈদ

লেবাননে প্রবাসীদের নিরানন্দ ঈদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লেবাননে হঠাৎ করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া ও ডলার সংকটের কবলে পড়ে এবার সাদামাটাভাবে ঈদুল আজহা উদযাপন করেছে বাংলাদেশিরা। অতীতে প্রবাসীদের মাঝে ঈদের আনন্দ বিরাজ করলেও এবার পাল্টেছে দৃশ্যপট। নিরানন্দ ছিল এবারের উৎসব।

সরকার নির্দেশিত নতুন করে লকডাউনের কড়াকড়ির কারণে বাংলাদেশিরা এবার আগের চেয়ে অনেক কম জামাতের আয়োজন করে।তাও আবার হাতেগোনা কয়েকটি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের জামাতগুলোতে ভোর থেকেই বাংলাদেশিরা দলে দলে উপস্থিত হয়ে নামাজ আদায় করে। নামাজ শেষে দুই হাত তুলে করোনা থেকে মুক্তি, দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও পরিবারের সুখ কামনা করে মোনাজাত করা হয়।

লেবাননের জাতীয় মসজিদ আল আমিনসহ বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় করতে আসা প্রবাসীরা জানায়, মহান আল্লাহর অশেষ রহমতে আমরা ঈদের নামাজ আদায় করতে পারলেও ডলার সংকটের কারণে দেশে পরিবারের কাছে অর্থ পাঠাতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

দেশটিতে অর্থনৈতিক মন্দা, ডলার সংকটসহ খাদ্যদ্রব্যের কয়েকগুণ মূল্যবৃদ্ধির কারণে দীর্ঘ সময় ধরে বাংলাদেশিরা মানবেতর জীবনযাপন করছে। তাই এবার ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থ সংকটে বেশিরভাগ প্রবাসীই পশু কোরবানি দিতে পারেনি।

এদিকে লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান পিএসসি এক শুভেচ্ছা বার্তায় প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *