পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার (৬ নভেম্বর) বাদ মাগরিব অনুষ্ঠিত হবে। ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে এ সভা।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
টেলিফোন নম্বর:
০২-২২৩৩৮১৭২৫,
০২-৪১০৫০৯১২,
০২-৪১০৫০৯১৬,
০২-৯৫৫৬৪০৭,
ফ্যাক্স নম্বর:
০২-৯৫৬৩৩৯৭,
০২-৯৫৫৫৯৫১,
সূত্র : বাসস


