শাবিপ্রবির আন্দোলন প্রত্যাহার

শাবিপ্রবির আন্দোলন প্রত্যাহার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন আপাতত প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এমন সিদ্ধান্তের কথা জানান তারা।

শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর আশ্বাসের ওপর পূর্ণ আস্থা রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থেই আন্দোলন আপাতত প্রত্যাহার করা হয়েছে।

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর সাথে শুক্রবারের বৈঠক সন্তোষজনক হওয়ায় ও বেশকিছু দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই বৈঠকে শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে যে দাবি তুলেছেন তা আচার্য মূল্যায়ন করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

এর আগে ১৩ জানুয়ারি থেকে বেগম সিরাজুন্নেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা। এরপর ১৬ জানুয়ারি উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশের অভিযানে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সদস্য। ওইদিন রাতেই উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন শুরু হয়।

১৭ জানুয়ারি বিকেল থেকে উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করে ২৪ শিক্ষার্থী। পরে ২৬ জানুয়ারি ড. মুহাম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হক ক্যাম্পাসে এসে অনশন ভাঙান। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের কথা জানান শাবিপ্রবির সাবেক এই শিক্ষক দম্পতি।

এর আগে শুক্রবার গতকাল শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে দীর্ঘ বৈঠক করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর আজ শনিবার দুপুরে সার্বিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *