শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিমানবন্দর দিয়ে চোরাচালানি কমছে না। প্রায় প্রতিদিনই চোরাচালানির চেষ্টাকালে ধরা পড়ছেন অনেকে। তারপরও থেমে নেই কিছু চক্র। এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীর কাছ থেকে ৭ কেজি ২৯০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে ওমানের রাজধানী মাসকাট থেকে আসা সারোয়ার উদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ জব্দ করে কাস্টমস হাউসের সদস্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা কাস্টমস হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে। বেলা ১১টার দিকে মাসকাট থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী সারোয়ার উদ্দিন কাছে থাকা কালো রঙয়ের ছোট একটি ব্যাগ তল্লাশি করা হয়। সেখান থেকে ৬২টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৭ কেজি ২৯০ গ্রাম ওজনের স্বর্ণ পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং যাত্রীকে থানায় সোপর্দ করা হবে।

পাসপোর্ট অনুসারে আটককৃত যাত্রী সারোয়ার উদ্দিনের বাড়ি চট্টগ্রাম জেলায়। তার বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *