শাহবাগে র‍্যাবের হাতে আটক ইমরান এইচ সরকার

শাহবাগে র‍্যাবের হাতে আটক ইমরান এইচ সরকার

নিজস্ব প্রতিবেদক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে রাজধানীর শাহবাগ থেকে তুলে নিয়ে গেছে র‍্যাব। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে একটি মাইক্রোবাসকে করে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় র‍্যাব-৩ এর চারটি গাড়ি সেখানে ছিল।

ঘটনাস্থলে উপস্থিত গণজাগরণ মঞ্চের সদস্যরা জানান, পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে ইমরান এইচ সরকার বিকাল ৪টার সময় আসেন শাহবাগে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে একটি মাইক্রোবাসে সাদা পোশাকে ৭-৮ র‌্যাব সদস্য ‘একটু যেতে হবে’ বলে এইচ সরকারকে তুলে নিয়ে যায়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান বলেন, ‘অবৈধভাবে জনসমাবেশ করায় ইমরানকে আটক করা হয়েছে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমকে বিষয়টি জানানো হবে।’

প্রসঙ্গত, ফেসবুকে একটি ইভেন্ট ক্রিয়েট করে বুধবার বিকালে মাদকবিরোধী অভিযানে ‘বিনা বিচারে হত্যা’র প্রতিবাদে শাহবাগে সমাবেশে করতে জড়ো হয় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এই সমাবেশ থেকে সরকারকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানানো হয়।

 

-patheo24/105

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *