শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে হাইকোর্টের জাতীয় নীতিমালার নির্দেশ

পাথেয় রিপোর্ট : শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধের উপায় নির্ণয়ে একটি জাতীয় নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে আদালত। শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ওই কিমিটিতে একজন মনোবিদ, একজন আইনজ্ঞ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও একজন শিক্ষাবিদ রাখতে বলা হয়েছে।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠার মধ্যে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত এ আদেশ দেন।

এদিকে মঙ্গলবার হাই কোর্ট এই কমিটি গঠন করে এক মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছে। পাশাপাশি অরিত্রী অধিকারী নামের ভিকারুননিসার ওই শিক্ষার্থীর আত্মহত্যার কারণ অনুসন্ধান করেও প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। পাঁচ সদস্যের কমিটিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিবের নিচে নয়, এমন একজন প্রতিনিধি, শিক্ষাবিদ, মনোবিদ ও আইনবিদকে রাখতে বলা হয়েছে।

অরিত্রির আত্মহত্যার ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তা জনস্বার্থে হাইকোর্টের নজরে নেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী। তারা হলেন- ব্যারিস্টার অনীক আর হক, জ্যোতির্ময় বড়ূয়া, আইনুন্নাহার সিদ্দিকা ও জেসমিন সুলতানা।

এ সময় আইনজীবীরা আত্মহত্যার ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে একটি জাতীয় নীতিমালা তৈরির জন্য হাইকোর্টের নির্দেশ প্রার্থনা করেন। পরে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বঃপ্রণোদিত হয়ে রুলসহ নীতিমালা তৈরির জন্য কমিটি গঠনের আদেশ দেন।

‘এক মাসের মধ্যে এই কমিটিকে দুটি প্রতিবেদন দিতে বলেছে আদালত। একটি হচ্ছে, জাতীয় নীতিমালা প্রণয়নে তারা একটি প্রতিবেদন দেবে। আরেকটি হচ্ছে, অরিত্রী অধিকারীর আত্মহত্যার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি আদালত সরকারের প্রতি রুলও জারি করেছেন।’

কমিটিকে নীতিমালা তৈরির পাশাপাশি এক মাসের মধ্যে অরিত্রী অধিকারীর আত্মহত্যার কারণ অনুসন্ধান করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ ছাড়া রুলে অরিত্রীর আত্মহত্যার মত ঘটনা প্রতিরোধের উপায় নির্ণয় করে একটি জাতীয় নীতিমালা প্রণয়নের পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা সরকারসহ সংশ্নিষ্টদের চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে।

অরিত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র ভিকারুননিসার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার মধ্যে মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্কুল পরিদর্শন করে এর অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রভাতী শাখার প্রধান শিক্ষক জিন্নাত আরাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *