শিখ লঙ্গরখানায় ৩৩ টন গম দিল মুসলিমরা

শিখ লঙ্গরখানায় ৩৩ টন গম দিল মুসলিমরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের অমৃতসরে একটি শিখ লঙ্গরখানায় খাদ্য সহায়তা করেছে স্থানীয় মুসলিমরা। গত শুক্রবার (১০ জুলাই) অমৃতসরের মালেরকটলা শহরের মুসলিমরা গুরু রাম দাস লঙ্গরখানায় ৩৩ টন গম প্রদান করে। লঙ্গরখানাটি শিখদের প্রধান ধর্মকেন্দ্র স্বর্ণ মন্দিরের অধীনে পরিচালিত। ‘শিখ-মুসলিম সাঞ্জা মঞ্চে’র সভাপতি নাসির আখতারের নেতৃত্বে মুসলিমরা ধর্মীয় নেতা হারপিত সিংহের কাছে এই সহায়তা হস্তান্তর করে।

খাদ্য সহায়তার জন্য স্বর্ণ মন্দিরের প্রধান ব্যবস্থাপক মুখতিয়ার সিং ও উপব্যবস্থাপক রাজেন্দ্রর সিং মুসলিম প্রতিনিধিদলকে বিশেষ অভ্যর্থনা জানান। তারা বলেন, ‘শিখ ও মুসলিমদের মধ্যে পারস্পরিক সহযোগিতা গুরুর (গুরু নানক) সময় থেকে চলে আসছে। ধর্ম-বর্ণ-শ্রেণি-নির্বিশেষে সবার জন্য এখান থেকে বিনা মূল্যে খাবার সরবরাহ করা হয়। গুরু দরবারের এটাই শিক্ষা।’

তাঁরা আরো বলেন, ‘মালেরকটলার মুসলিমরা সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরির অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *