শিবচরে অগ্নিকান্ডে পুড়ল ১০ ঘর

শিবচরে অগ্নিকান্ডে পুড়ল ১০ ঘর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফের মাদারীপুরের শিবচরে অগ্নিকান্ড। এবার ১০টি ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরবাচামারা বাদশা কান্দি গ্রামের হাওলাদার বাড়িতে রান্না ঘর থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই বসতঘরসহ ১০টি ঘর আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

আগুনে আলমগীর হাওলাদারের একটি ঘর, আনোয়ার হাওলাদারের একটি ঘর, আলাউদ্দিন হাওলাদারের একটি ঘর, ইলিয়াস আকনের একটি ঘর, সোহারাব মুন্সীর একটি ঘর, মিজানুর রহমানের একটি ঘর, মো. দেলোয়ার হাওলাদারের একটি ঘরসহ মোট ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল বালা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *