শুক্রবার আসছে মালদ্বীপের উপহারের টিকা

শুক্রবার আসছে মালদ্বীপের উপহারের টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে দুই লাখ ১ হাজার ৬০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে মালদ্বীপ।

বুধবার (৭ অক্টোবর) মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে এ উপলক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

জানা গেছে, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে এই টিকাগুলো আগামীকাল শুক্রবার (৮ অক্টোবর) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপ সরকারের এই উপহার দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *