শুক্রবার সন্ধ্যায় জমিয়তুল উলামার পরামর্শসভা

শুক্রবার সন্ধ্যায় জমিয়তুল উলামার পরামর্শসভা

নিজস্ব প্রতিবেদক ● শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জমিয়তুল উলামার পরামর্শসভা অনুষ্ঠিত হবে রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, জমিয়তুল উলামা সবসময় মানবতার পক্ষে কাজ করে। সমগ্র বিশ্বের মানুষের আত্মন্নোয়ন ও শান্তি-সমৃদ্ধির জন্য লড়াই করে যাচ্ছে।

হজযাত্রার আগে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী বলেন, ঈদপূর্ব এই পরামর্শসভার আয়োজন মূলত কওমি মাদরাসা ফারেগীনদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতাবৃদ্ধির জন্য যোগ্য করে কীভাবে তোলা যায়- সে চিন্তাভাবনা নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন জমিয়ত সদস্যদের এ অনুষ্ঠানে উপস্থিত থাকার ্অাহ্বান জানিয়ে বলেন, দেশ এক ক্রান্তিলগ্নে অতিক্রম করছে। বানভাসি হয়ে দুর্গত পরিস্থিতি িতৈরি হয়েছে। এ মুহূর্তে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব হয়ে পড়েছে।

বিশেষত রাজধানীতে আছেন এমন জমিয়তুল উলামার সব সদস্যকেই পরামর্শবৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *