শেখ হাসিনার আমন্ত্রণ, আসছেন সোনিয়া গান্ধী

শেখ হাসিনার আমন্ত্রণ, আসছেন সোনিয়া গান্ধী

শেখ হাসিনার আমন্ত্রণ, আসছেন সোনিয়া গান্ধী

পাথেয় রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পেয়ে এবার রাজধানী ঢাকায় আসছেন সোনিয়া গান্ধী। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা আসছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়া ছাড়াও রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খবর, শেখ হাসিনার আমন্ত্রণ গ্রহণ করেছেন সোনিয়া গান্ধী। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের বিষয়ে নিশ্চিত করেছেন। তবে, রাহুল ও প্রিয়াঙ্কা যাবেন কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকপর্ব সেরে রোববার সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুধু সোনিয়া গান্ধীই নন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সোনিয়া-কন্যা তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও দেখা করেন শেখ হাসিনা। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সোনিয়া ও মনমোহনের সঙ্গেও কথা বলেন।

এর আগে, হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর যৌথ সাংবাদিক বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে বন্দরের ব্যবহার, জলবণ্টন, শিক্ষা, সংস্কৃতি, উপকূলীয় অঞ্চলে নজরদারির বিষয়ের কথা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *