শেরপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

শেরপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বগুড়ার শেরপুর উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

রোববার (২২ নবেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আবদুর হাই প্রামাণিক (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহসুলতান (৯)।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, বগুড়া হয়ে আল রিয়াদ পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের আমতলী এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই বাসটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন তিনজন।

আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *