শোবিজ ছাড়ছেন আব্বাসি

শোবিজ ছাড়ছেন আব্বাসি

পাথেয় রিপোর্ট : হামজাহ আলি আব্বাসি। পাকিস্তানের প্রথম সারির শোবিজ তারকা অভিনেতা। সম্প্রতি এক ভিডিও বার্তায় শোবিজ জগত ছেড়ে দ্বীনের পথে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তার এ সিদ্ধান্তে অনে কেই বলছেন, হামযাহ আলি আব্বাসি : পাকিস্তানের নতুন জুনাইদ জামশেদ।

২৩ মিনিটের এক ভিডিও বার্তায় হামজাহ তার এ সিদ্ধান্তের কথা জানান। তিনি শোবিজের অন্ধকার জগত ত্যাগ করে দ্বীনের পথে চলার এ সিদ্ধান্তকে তার জীবনে সেরা সিদ্ধান্ত বলেও আখ্যায়িত করেন।

হামাজাহ আব্বাসি বলেন, ফিল্মের অন্ধকার জগত থেকে আমি বেরিয়ে আসব। আমি দ্বীন শিখব। তালিবে ইলমদের কাছ থেকে শিখব। সাধারণ দ্বীনদার লোকদের থেকে শিখব। এখন থেকে আমি আমি আমার জীবনের ভিত্তি বানাব আল্লাহ, ইসলাম, মৃত্যু ও পরকালের চিন্তা ফিকিরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *