শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ ঈদের ছুটির আগেই

শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ ঈদের ছুটির আগেই

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটির আগেই আগামী ১৪ জুনের মধ্যে শিল্প-কারখানার সব ধরনের শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদের ভাতা (বোনাস) পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে গার্মেন্টসের ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ তথ্য জানান। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ১০ জুনের মধ্যে মে মাসের বেতন পরিশোধ করতে হবে। ঈদের আগে পর্যায়ক্রমে পোশাক শ্রমিকদের ছুটি দেওয়া হবে। আর ছুটির আগে বা ১৪ জুনের মধ্যে অবশ্যই উৎসব ভাতা পরিশোধ করতে হবে।

তিনি বলেন, ঈদটা যেন শ্রমিকরা আনন্দঘন পরিবেশে করতে পারে সেজন্য আমরা বিভিন্ন শিল্প সেক্টরের মালিক সমিতির সদস্যদের বলেছি মে মাসের বেতনটা যাতে ঠিকভাবে দিয়ে দেন, কোনো ল্যাকিংস না থাকে। যেসব মন্ত্রণালয়ের অধীনে শিল্প কারখানা আছে তাদেরকেও সময়মত শ্রমিকের পাওনা পরিশোধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান চুন্নু।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ বা ১৭ জুন রোজার ঈদ হবে। প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করে অঞ্চলভিত্তিক ছুটির ব্যবস্থা করার কথা বলেছেন।

যে অঞ্চলে আগে ছুটি দেওয়া হবে, সেই অঞ্চলে যাতে আগেই উৎসব ভাতা দেওয়া হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স-এর সভাপতি রায় রমেশ চন্দ্র, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি ছাড়াও বিকেএমইএ, বিটিএমএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

__________________

patheo24,/105

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *