শ্রীলঙ্কায় নিহতদের সম্মানে গির্জায় মোমবাতি প্রজ্বালন

শ্রীলঙ্কায় নিহতদের সম্মানে গির্জায় মোমবাতি প্রজ্বালন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শ্রীলঙ্কায় গত রোববার আত্মঘাতী সিরিজ বোমা হামলায় নিহতদের সম্মানে আক্রান্ত গির্জায় রোববার (২৮ এপ্রিল) আর্চবিশপ ম্যালকম রঞ্জিতের পৃষ্ঠপোষকতায় বিশেষ সেবা দেওয়া হয়েছে।

এর আগে হামলার পর সর্বসাধারণের জন্য গির্জা বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে নিহতদের অনেকেরই শেষকৃত্যের সময় মরদেহ গির্জার বাইরে নেওয়া হয়। আজ গির্জার দরজা খুলে দেওয়া হয়। এ সময় গির্জায় সে দেশের প্রেসিডেন্ট সিরিসেনা, প্রধানমন্ত্রী রানিল এবং বিরোধীদলীয় নেতা মাহিন্দা রাজাপাকসা উপস্থিত ছিলেন। নিহতদের সম্মানে মোমবাতি প্রজ্বালন করেন তারা।

এ সময় আর্চবিশপ বলেন, হামলা চালিয়ে এ দেশের মানুষের বন্ধন ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। হামলাকারীরা মানবতার অবমাননা করেছে। সবাইকে শান্তির জন্য প্রার্থনা ও সহাবস্থানের আহ্বান করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *