নিজস্ব প্রতিবেদক ● সংসদ বাংলাদেশ টেলিভিশনে পবিত্র রমজানে ধারাবাহিক আলোচনা পেশ করতে সম্মত হয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও নৈতিক মূল্যবোধের পতাকাবাহী পাথেয় সম্পাদক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, দ্বীনের কথা প্রচারের জন্য মিডিয়াকে কাছে টানতে হবে। মিডিয়াকে ব্যবহার করতে হবে। এড়িয়ে গেলে চলবে না। দ্বীনপ্রচারের সব পথকে ভেবেচিন্তে ব্যবহার করতে হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
পরামর্শসভায় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আগত প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদল্যায়ের সহকারী অধ্যাপক মাওলানা হুসাইনুল বান্না, ব্যারিস্টার মুফতি জুনুদ উদ্দীন মাকতূম, পাথেয়২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক প্রিন্সিপাল সদরুদ্দীন মাকনুন, সাংবাদিক মাসউদুল কাদির প্রমুখ।


