সংসদ সদস্য রুশেমা ইমাম-এর ইন্তেকাল

সংসদ সদস্য রুশেমা ইমাম-এর ইন্তেকাল

পাথেয় রিপোর্ট : ফরিদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুশেমা ইমাম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মঙ্গলবার (১০ জুলাই) ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় তাকে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমামউদ্দিন আহমাদের স্ত্রী রুশেমা ইমাম।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গত ২০ ফেব্রুয়ারি তিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *