সন্ধ্যায় শাহজালালে যাত্রীদের ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা 

সন্ধ্যায় শাহজালালে যাত্রীদের ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা 

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য সুপরিসর যাত্রী লাউঞ্জের উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় লাউঞ্জটির উদ্বোধন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেবিচকের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।

এতে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় একটি প্রশস্ত, আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করেছে।

নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি-কেয়ার কক্ষ, নারী-পুরুষের উভয়ের ইবাদতখানা এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়া সুবিধা রয়েছে। সকল প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য এসব সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বেবিচক।

সূত্র : ইউএনবি

Related Articles