সব অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে : মেয়র আতিক

সব অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে : মেয়র আতিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম অবৈধ দখলদারদের চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছেন, আমাকে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিলবোর্ড অপসারণ করতে পারব না। আমিও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি; দেখি কে বাধা দেয়। আমি সব অবৈধ বিলবোর্ড অপসারণ করব।

বুধবার (০২ সেপ্টেম্বর) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরে পুলিশ বক্সের ওপর অবৈধ বিলবোর্ড অপসারণের সময় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, নগরীতে কেউ অবৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না।

তিনি বলেন, এই শহর সবার, সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এখানে কোনো অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। যত ক্ষমতাধরই হোক না কেন আমি কাউকে ছাড় দেব না।

মেয়র বলেন, কেউ শহরকে নোংরা করতে পারবে না। আমাদের এই অভিযান চলবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *