সরকার চারদিকে মোসাহেব নিয়োগ দিয়েছে : রিজভী

সরকার চারদিকে মোসাহেব নিয়োগ দিয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক : সরকার চারদিকে মোসাহেব নিয়োগ দিয়েছে। নির্বাচন কমিশনেও তারা মোসাহেব নিয়োগ দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রীর অনুগত কেরানির মত কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ।

বুধবার দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে রুহুল কবীর রিজভী এসব কথা বলেন।

সরকারের প্রতিহিংসার বহি:প্রকাশ হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনের কী পরিণতি হবে জানি না। আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযানের নামে দলের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হয়রানি করছে। চেয়ারপারসনের নি:শর্ত মুক্তি দাবি ও সুচিকিৎসার দাবিতে ঘোষিত কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে, মামলা দিয়েছে।

রিজভী বলেন, সরকার অন্যায়ভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে ভরে রেখেছে। আজ এবং গতকাল যে মামলার শুনানি হলো, এতে বৃটিশ আইনজীবী কারলাইল অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু তাকে আসতে দেয়া হয়নি। ভিসা দেবে কি না, কিছুই বলা হয়নি। ৮ তারিখের শুনানিতে অংশ নেয়ার জন্য এক সপ্তাহ আগে তিনি আবেদন করেছিলেন। উদ্ভট সব প্রশ্ন করা হয়েছে তাকে। বেআইনিভাবে তাকে আসতে দেয়া হয়নি।

উচ্চ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শুনানি নিয়ে তিনি বলেন, অথচ ১/১১-এর সময় আওয়ামী লীগ সভানেত্রী কানাডিয়ান বৃটিশ আইনজীবী নিয়োগ দিয়েছিলেন। তারা দেশে এসে পরামর্শ দিয়েছিলেন। তারা দেশে এসে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বৃটিশ আইনজীবীকে সরকার বেআইনিভাবে দেশে আসতে দেয় নাই। এই সরকার কী নিষ্ঠুর! এসময় ন্যায় বিচারের জন্য সুপ্রিম কোর্টের প্রতি আস্থার কথাও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *