সরকারের সঙ্গে কোনো আপোস না করার ঘোষণা ইমরান খানের

সরকারের সঙ্গে কোনো আপোস না করার ঘোষণা ইমরান খানের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দাবি আদায়ে সরকারের সঙ্গে কোনো ধরনের আপোস করবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়,সোমবার হাসপাতালে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে আমার লং মার্চ লক্ষ্য অর্জন করবে। এরপর বুধবার থেকে আবারও লং মার্চ শুরু হবে।

তবে পায়ে গুলিবিদ্ধ হয়ে হাঁটতে না পারার কারণে স্বশরীরে উপস্থিত হতে পারবেন না বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, পিটিআই সাধারণ সম্পাদক আসাদ ওমর এবং দলের চেয়ারম্যান শাহ মোহাম্মদ কোরেশি লং মার্চের নেতৃত্ব দেবেন।

ইসলামাবাদ অভিমুখে সরকারবিরোধী লং মার্চ নিয়ে এগিয়ে যাওয়ার সময় গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে তাকে বহনকারী কনটেইনার লক্ষ্য করে গুলি ছোড়ে এক হামলাকারী। ওই ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। এরপর থেকে লাহোরের শওকত খানম হাসপাতালে ভর্তি আছেন সাবেক ক্রিকেট তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *