সহিংসতা বরদাস্ত করবো না : মমতা বন্দ্যোপাধ্যায়

সহিংসতা বরদাস্ত করবো না : মমতা বন্দ্যোপাধ্যায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রকম হিংসাত্মক (সহিংস) ঘটনা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহে গত দু’দিন ধরে অগ্নিগর্ভ হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। অশান্তি ঠেকাতে ইতোমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে উত্তেজনাপ্রবণ এলাকাগুলোতে। সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। শনিবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের পরও গত দু’দিন ধরে বিক্ষোভ-অবরোধ চলছেই হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে। শনিবার সকালেও অশান্তি ছড়ায় হাওড়ার পাঁচলায়। এ পরিস্থিতিতে অশান্তি ঠেকাতে আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার সকালে টুইট করে মমতা বলেন, ‘আগেও বলেছি, দু’দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। কিন্তু এ সব বরদাস্ত করা হবে না। এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ কারা এই ঘটনার পিছনে রয়েছে তা-ও উল্লেখ করেছেন মমতা।

প্রসঙ্গত, মহানবী (সা.)কে অবমাননার দায়ে ইতোমধ্যে নূপুর শর্মাকে দল থেকে বরখাস্ত করেছে বিজেপি। একই কারণে বিজেপির আরেক নেতাকে বহিঃষ্কার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *