সাইনবোর্ডে পুলিশ-বিজিবি-র‌্যাবের জোরদার টহল

সাইনবোর্ডে পুলিশ-বিজিবি-র‌্যাবের জোরদার টহল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন রোববার সকাল থেকে ঢাকামুখী বাস চলাচল করছে। শনিবার রাতে সাইনবোর্ডে পাকিং করা অনাবিল পরিবহনের বাসে আগুনের ঘটনায় বিজিবি ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। সতর্ক রয়েছে পুলিশ।

তবে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাইনবোর্ড, মৌচাক ও সানারপাড়া এলাকায় কোনো পিকেটিং করেনি বিএনপির নেতাকর্মীরা।

গত সপ্তাহে অবরোধে আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীর তাণ্ডবের ঘটনায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সস্পাদক মাসুকুল ইসলাম রাজীব, উপজেলা সভাপতি সাধারণ সম্পাদকের গ্রেপ্তারে নেতাকর্মীরা আতঙ্কে রয়েছেন।

এরপরও রোববার ভোর ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার বান্টিবাজারে অবরোধের সমর্থনে মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন মিছিলকারীরা। এর কিছুক্ষণ পর এলাকায় অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে যুবলীগ ও ছাত্রলীগ।

জানা গেছে, সকাল ৭টায় শহরের তল্লা এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম ও সদস্য সচিব শাহেদের আহমেদের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করা হয়। ওই সময় সড়কে একটি প্রাইভেটকার ভাঙচুর করে মিছিলকারীরা।

অন্যদিকে সাইনবোর্ডে বাসচালক সোহেল আহম্মেদ জানান, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকায় বাস চলাচল করছে। যাত্রীদের চাপ থাকায় বাস চালিয়ে স্বস্তি পাচ্ছি। রাতে আমাদের একটি বাসে আগুন দেওয়ায় মালিকরা আতঙ্কে ছিলো।

ঢাকামুখী ব্যাংকার সাইফুল্লাহ রাহাত জানান, অন্য যে কোনো সময় মোটরসাইকেলে করে অফিসে যেতে হত। আজ বাস চলাচলে স্বস্তি পেলাম।

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চাইলাউ মারমা জানান, রোববার সকাল থেকে পুলিশের সর্তকাবস্থায় রয়েছে। এর পাশাপাশি র‌্যাব বিজিবির টহল চলছে। অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *