সাতক্ষীরায় উদ্ধার চুরি যাওয়া দুই বস্তা মোবাইল ফোন

সাতক্ষীরায় উদ্ধার চুরি যাওয়া দুই বস্তা মোবাইল ফোন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাতক্ষীরার শ্যামনগরে দুই বস্তায় মোড়ানো অবস্থায় বিভিন্ন ব্রান্ডের ৫৩ টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার নওয়াবেঁকী বাজার থেকে এই ফোনগুলো উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা জানান, শুক্রবার রাতে নওয়াবেঁকী বাজারের ‘ভাই ভাই মোবাইল সেন্টার’ নামের একটি দোকান থেকে কয়েক লাখ টাকার মালামাল চুরি হয়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবু সাইদ গাজী কয়েকজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার ভোরে নওয়াবেঁকী বাজার কমিটির নেতাদের কাছে দুইটি বস্তা মোড়ানো অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে এসব মোবাইল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

‘ভাই ভাই মোবাইল সেন্টারে’র মালিক আবু সাইদ জানান, গত শুক্রবার রাতে তালা কেটে তার প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায় একদল সংঘবদ্ধ চোর। ওই ঘটনায় কয়েকজনকে আসামি করে তিনি মামলা করলে রোববার আইন শৃঙ্খলা বাহিনী চারজনকে আটক করে। তার ধারনা, আটকদের সহযোগীরা রাতের বেলা খোলপেটুয়া নদীর চরে গড়ে ওঠা মাছের আড়তের পাশের একটি দোকানের বারান্দায় এসব মালামাল রেখে যায়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *