সারাদেশে তিন দিন বৃষ্টি হতে পারে

সারাদেশে তিন দিন বৃষ্টি হতে পারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার থেকে সারা দেশে তিন দিন বৃষ্টি হতে পারে। প্রথম দিন কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও শনিবার থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। তিন দিন পর মৌসুমি বায়ুর সক্রিয়তার ওপর নির্ভর করে বৃষ্টি কমবেশি হতে পারে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। আজকের পর থেকে সারা দেশেই বৃষ্টির পরিমাণ বাড়বে।

আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আপাতত তিন দিন সারা দেশে বৃষ্টিপাত হবে- এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মৌসুমি বায়ু এর থেকে বেশি দিন সক্রিয় থাকলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *