সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক ১২ জুন

সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক ১২ জুন

ওয়ার্ল্ড ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১২ জুন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে বৈঠক করবেন।
এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, দুই নেতাই চেষ্টা করবেন যেন ওই বৈঠকটি বিশ্বশান্তির জন্য একটা অনন্য মুহূর্ত হয়ে ওঠে। খবর বিবিসির।
শীর্ষ বৈঠকটির লক্ষ্য হবে ওয়াশিংটন এবং পিয়ংইয়ং-এর মধ্যে সামরিক উত্তেজনা কমিয়ে আনা এবং উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির একটা সম্ভাব্য সমাপ্তি নিয়ে আলোচনা করা।

উত্তর কোরিয়ার হাতে আটক থাকা তিন মার্কিন নাগরিকের মুক্তির কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের দিক থেকে এ ঘোষণা এলো।
উত্তর কোরিয়া সম্প্রতি তাদের পারমাণবিক পরীক্ষা কেন্দ্রগুলো বন্ধ করার এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিও স্থগিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
ট্রাম্প প্রশাসন এর জন্য উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা আরোপকেই বার বার কৃতিত্ব দিয়েছে।

তবে উত্তর কোরিয়া বলেছে, তাদের প্রশাসন এখন অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোযোগ নিবদ্ধ করছে বলেই তাদের অবস্থানের এ পরিবর্তন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *