সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে ট্রাম্পের বৈঠক

সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে ট্রাম্পের বৈঠক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার (মোহাম্মদ আল জোলানি) সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা বিষয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণার একদিন পর বুধবার (১৪ মে) সৌদি রাজধানী রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এটাট্রাম্পের সঙ্গে আল-শারার প্রথম কোনো বৈঠক।

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার (১৩ মে) সৌদি আরব যান ট্রাম্প। এরপর রিয়াদে এক বক্তৃতাকালে ট্রাম্প জানান, দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। গত বছর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের প্রায় ছয় মাসের মাথায় এই পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প।

Related Articles