সিলেট জেলা জমিয়তুল উলামার কাউন্সিল ও সমাবেশ মঙ্গলবার

সিলেট জেলা জমিয়তুল উলামার কাউন্সিল ও সমাবেশ মঙ্গলবার

সিলেট প্রতিনিধি : মঙ্গলবার বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা ও মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হবে। সংগঠনের জেলা সদস্য সচিব মাওলানা তহরুল হক জকিগঞ্জী জানিয়েছেন, সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

জকিগঞ্জী বলেন, মঙ্গলবার বেলা ২টা থেকে শুরু হবে কাউন্সিল। এতে কেন্দ্রীয় সংগঠনের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা আবদুর রহীম কাসেমী। এছাড়াও বক্তব্য রাখবে, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা কারী শামসুল হক, মাওলানা মুজাহিদ আলী, মাওলানা আবদুল করীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, শাইখুল হাদিস মাওলানা আবদুর রউফ ও প্রিন্সিপাল মাওলানা আবদুস সালাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *