সিলেট বিধবাপল্লিতে আল্লামা মাসঊদের তত্ত্বাবধানে কোরবানি গোশত বিতরণ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর তত্ত্বাবধানে পরিচালিত সিলেটের বিধবা পল্লীতে বিধবাদের মধ্যে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। ইসলাহুল মুসলিমীন পরিষদের পক্ষ থেকে সারা দেশে অসংখ্য গরু ছাগল তথা কোরবানির পশু বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে দয়ামীর উসমানী নগর সিলেটেও কোরবানি পশু জবাই করে বিধবাদের মধ্যে গোশত বিতরণ করা হয়।
ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ কর্মকর্তা বিধবা পল্লীর দায়িত্বশীল মাওলানা কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশব্যাপী ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ-এর কোরবানি পশু বিতরণের দায়িত্ব পালন করেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর জেনারেল সেক্রেটারী মাওলানা সদরুদ্দীন মাকনুন।
তিনি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা অন্য সময়ের মতো কোরবানিতেও দুস্থ ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আলহামদুলিল্লাহ।


