সিলেট সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার

সিলেট সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে লুকেশ রায় (৩৬) নামে বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ জানুয়ারি) দুপুরে কালাইরাগ সীমান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিকে ভারতীয় খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লুকেশ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত বিষ্ণু রায়ের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, গত শুক্রবার লুকেশ ও তার সঙ্গী শৈলেন কন্দ (২৬) ভারতে অনুপ্রবেশ করেন। কালাইরাগ সীমান্তে শুক্রবার গুলিবিদ্ধ অবস্থায় শৈলেন কন্দকে উদ্ধার করা হলেও লুকেশ নিখোঁজ ছিলেন। শনিবার তার লাশ উদ্ধার করা হয়। ভারতে অনুপ্রবেশের সময় খাসিয়ারা তাকে গুলি করে হত্যা করেছে বলে জানান ওসি।

ওসি জানান, বিজিবি সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে উপজেলার কালাইরাগ সীমান্ত থেকে লুকেশের লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। লুকেশের সঙ্গী ও গুলিবিদ্ধ শৈলেন কন্দ উপজেলার কালাইরাগ গ্রামের দেব কন্দের ছেলে। তিনি বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *