সিলেটে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

সিলেটে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৫টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আজাদুর রহমান আজাদ। অন্য দুটি ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রে হট্টগোলের জন্য ভোটগ্রহণ বন্ধ করে দেন রিটার্নিং অফিসার। এ কারণে এ দুটি ওয়ার্ডের ফল ঘোষণা করা হয়নি।

সোমবার (৩০ জুলাই) সিসিক নির্বাচনে বাকি ২৪টি ওয়ার্ডে সাধারণ কাউন্সলর পদে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডে বিক্রম কর সম্রাট, ৩ নম্বর ওয়ার্ডে কালাম আজাদ লায়েক, ৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খান, ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোখলেছুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডে তারেক উদ্দিন তাজ, ১১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, ১২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সিকন্দর আলী, ১৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, ১৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, ১৬ নম্বর ওয়ার্ডে আব্দুল মুহিত জাবেদ, ১৭ নম্বর ওয়ার্ডে রাশেদ আহমদ, ১৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ডে শওকত আমীন তৌহিদ, ২১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুর রকীব তুহিন, ২২ নম্বর ওয়ার্ডে ছালেহ আহমদ সেলিম, ২৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোস্তাক আহমদ, ২৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু, ২৬ নম্বরওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তৌফিক বক্স লিপন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১২টায় সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলীমুজ্জামান তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *