সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত ৭

সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত ৭

নিজস্ব প্রতিবেদক ●  সিলেটে সড়ক দুর্ঘটনায় ৭ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে সাজ্জাদ ও জাকির নামে দু’জনের অবস্থা গুরুতর। সোমবার বিকেলে দক্ষিণ সুরমার তাজমহরম এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশীদ জানান, সিলেট থেকে হবিগঞ্জগামী হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস, সিলেট থেকে ওসমানী নগরগামী প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান ও সিলেটগামী একটি মাইক্রোবাসের মধ্যে দক্ষিণ সুরমার তাজমহরম এলাকায় ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে পাশের জমিতে পড়ে। দুর্ঘটনায় আহত হন ৭ জন। পুলিশ ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছেন।

ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফারুক আহমদ জানান, হাসপাতালে ভর্তি করা সাত জনের মধ্যে সাজ্জাদ ও জাকির নামের দুই ব্যক্তির অবস্থা আশংকাজনক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *