সীমান্তে উত্তেজনা, বিকেলে পতাকা বৈঠক

সীমান্তে উত্তেজনা, বিকেলে পতাকা বৈঠক

পাথেয় ডেস্ক : তুমব্রু সীমান্তে হঠাৎ মিয়ানমারের অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রেক্ষাপটে ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানোর পর ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানিয়েছেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের পরিস্থিতি এখনও থমথমে। সার্বিক বিষয়ে আলোচনার জন্য মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে শুক্রবার বিকেলে পতাকা বৈঠকে বসবেন তারা।

তিনি আরো বলেন, গতকাল সকালে মিয়ানমার সীমান্তে শক্তি বৃদ্ধি করায় আমরা প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছিলাম। তারা আজ সময় দিয়েছে। বিকাল ৩টায় বাংলাদেশ সীমান্তের ঘুমধুম পয়েন্টে পতাকা বৈঠক হবে। বিজিবিকে সীমান্তে সতর্ক অবস্থানে রাখা হয়েছে; নজরদারিও বাড়ানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *