সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, তিনি পদত্যাগ করার ফলে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। সব ঠিক থাকলে তিনিই হতে চলেছেন সুইডেনের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী।

আল-জাজিরার ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত সপ্তাহেই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে লোফভেনের স্থলাভিষিক্ত হন অ্যান্ডারসন। সব কিছু মিলিয়ে নতুন সরকার গঠনের জন্য একধাপ এগিয়ে গেলেন তিনি।

৬৪ বছর বয়সী স্টিফান লোফভেন পদত্যাগ করার জেরে সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন স্পিকার আন্দ্রিয়াস নোরলেন।

২০২২ সালের সেপ্টেম্বরে সুইডেনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে লোফভেন বলেছেন, সব দিক বিবেচনায় স্পিকারকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছি।

এদিকে আইনপ্রণেতারা যদি বিপক্ষে ভোট দেন, তবে প্রধানমন্ত্রী হওয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে ম্যাগডালেনা অ্যান্ডারসনের।

সূত্র: আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *