সুখের অভিনয় | আদিল মাহমুদ
একটা রাত আমার সাথে কথা না হলে
সে কি অস্বস্তি!
সে কি ব্যাকুলতা!
তোমার নাকি ঘুম আসতো না
যদি আমার সাথে কথা না হত।
এখন তো আমার সাথে কথা হয় না
তাহলে কি তুমি জেগে থাকো?
ঘুমাও না রাতে?
ঘুম আসেনা তোমার চোখে?
কি করো তাহলে সারারাত?
আমিই ঠিক জানি
আমাকে বলা ওসব কথা মিথ্যে
মিথ্যে আমাদের জেগে থাকা রাত্রিগুলো
কারণ এখন তুমি ঠিকই ঘুমাও
খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো
কিন্তু আমার ঘুম আসে না
তোমার সাথে কথা না বলার ব্যাকুলতা
আমাকে কোন ভাবেই ঘুমাতে দেয় না।
যদি কখনো ঘুম আসে
তাহলেও হঠাৎ ঘুম ভেঙে যায় শেষরাতে।
ঘুম ভাঙলেই চমকে ওঠি
সাথে সাথে মোবাইল হাতে নেই
বটমে টিপে দেখি
তোমার কোন ফোন আসলো নাকি?
বা একটা এসএমএস!
নাহ্! কোন কল নেই
একটা এসএমএস ও না!
ফাঁকা স্কীনে তোমার ছবিটা ভাসছে
তখন আমি শুধুই দীর্ঘশ্বাস ছাড়ি
আমার চোখে আর ঘুম আসে না!
নিশি রাতের ফিসফিসিয়ে কথা বলার সময়গুলো
খুব মনে পড়ে।
আমি ফিরে দেখি
স্মৃতির কারায় বন্দী আমাদের সকল ভালোবাসা।
খাটের পাশের জানালাটা খুলে দিই
রাতের ঠান্ডা বাতাস হুড়মুড় করে রুমে ঢুকে
আমি উকি মেরে দেখি
কুয়াশার চাদরে ঢেকে গেছে পৃথিবী
প্রিয় আকাশটাকেও দেখা যাচ্ছে না
একটা সময় এমন ছিল
আমি ঘুমিয়ে পড়লেও নিঝুম রাতে
কেউ একজন আমার জন্যে জেগে থাকতো
একটু কথা বলার জন্যে
আমাকে শুভরাত্রি বলে
শান্তি-স্বস্তির সাথে ঘুমাবে বলে।
এখন তো তুমি আর নেই
এমন হয় কখনো?
আমি জানি. আর হবেও না!
কিন্তু কথা না বলেও
তুমি ঠিকই শান্তি-স্বস্তির সাথে ঘুমাও
আমার চোখে ঘুম আসে না
আমি সারারাত জেগে থাকি!
এদিকে ওদিকে তাকাই
খুব কান্না করতে ইচ্ছে করে
মাঝে মাঝে অজান্তেই অশ্রু ঝরে
কখনো আবার ইচ্ছে করে কাঁদিও
সকাল হলেই চোখের পানি মুছে ফেলি
কষ্টগুলাকে লুকিয়ে রাখি
হাস্যমুখে আবারও অভিনয় শুরু করি!
সুখের থাকার অভিনয়!
হ্যাঁ! আমি খুব! খুবই সুখে আছি।


