সুচির মুক্তির দাবিতে মিয়ানমারে বিক্ষোভ

সুচির মুক্তির দাবিতে মিয়ানমারে বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি মিয়ানমারে ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থান এবং ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সুচির গ্রেফতারের বিরুদ্ধে দেশটির সাবেক রাজধানী ইয়াঙ্গুনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) ওই বিক্ষোভ হাজার হাজার মানুষ অংশ নিয়ে সেনা অভ্যুত্থানকে সামরিক স্বৈরতন্ত্র বলে আখ্যা দেন এবং নির্বাচিত রাজনৈতিক নেতাদের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবি জানান। বিক্ষোভকারীদের বেশিরভাগই সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের পতাকার রংঙের সঙ্গে মিল রেখে পোশাক পরেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে লীগ ফর ডেমোক্রসি দল ব্যাপকভাবে বিজয় লাভ করে কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সেনাবাহিনী ওই নির্বাচনের ফলাফল মানতে অস্বীকার করে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, গত সোমবার মিয়ানমারে সংঘটিত সামরিক অভ্যুত্থানের পর আজই দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। গতকালও ইয়াঙ্গুন শহরে শত শত মানুষের বিক্ষোভ হয় যাতে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষকরা নেতৃত্ব দেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *