সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পাত্তা থাকবে না : রিজভী

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পাত্তা থাকবে না : রিজভী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পাত্তা থাকবে না, সুষ্ঠু নির্বাচনকে তারা জাদুঘরে পাঠিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আওয়ামী মার্কা নির্বাচন, হাসিনা মার্কা নির্বাচন সেই নির্বাচনে ভোটার দরকার পড়েনি, সেই নির্বাচনকে তারা প্রতিষ্ঠিত করেছে। সুতরাং এখানে নাগরিক স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে কেন?

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী।

করোনায় মহামারিতে ক্ষমতাসীনরাই ‘সুখে’ আছেন মন্তব্য করে এসময় তিনি বলেন, শুনছি তারা ভালো থাকার জন্য দেশের বাইরে চলে যাচ্ছেন। তাদের অনেকেরই কানাডার বেগম পল্লীতে বাড়ি আছে।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি হলে তো কষ্টের পরিসীমা নেই। চাকরি হারাতে হবে, বাড়িতে থাকতে পারবেন না। এলাকায় থাকতে পারবেন না। তার পরিবারের সঙ্গে থাকতে পারবেন না। ঈদের মধ্যেও বাড়িতে যেতে পারবেন না।

শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুর কথা তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, কত সংগ্রাম, চরাই-উৎরাই, স্বৈরাচারের কত উৎপীড়ন সহ্য করেছে সে। সেই নেতৃত্বকে আমরা বাঁচাতে পারিনি। এই যে মৃত্যু, এই যে লাশ, এই যে দাফন- এর মধ্য দিয়ে আমাদের জীবন কাটছে।

এসময় যুক্তরাষ্ট্র থেকে মোবাইলে সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল খান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকনের পরিচালনায় অনুষ্ঠানে এছাড়াও ইথুন বাবু, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম রিপন, মীর সানাউল হক, হাসান চৌধুরী, আরিফুর রহমান মোল্লা, আবদুল হান্নান মাসুম, রফিকুল ইসলাম স্বপন, চৌধুরী আজহার আলী শিবাসানু প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *