পাথেয় ডেস্ক : ২০১৬ সালে তুরস্কে অনুষ্ঠিত ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত ও আহতদের নিজের সত্যিকারের ভাই ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
দুই বছর আগে ১৫ জুলাই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে উৎখাতের জন্য সেনাবাহিনীর একটি গ্রুপ অভ্যুত্থানের চেষ্টা চালায়।
ওই ঘটনার দুই বছর পূর্তি উপলক্ষে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে রোববার প্রেসিডেন্ট প্রাসাদে মিলিত হন এরদোগান।
এসময় এরদোগান বলেন, সেদিনের সেই অবৈধ অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দিতে যারা জীবন দিয়েছেন তারা, তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তারা আমার প্রকৃত ভাই।
উল্লেখ্য, প্রেসিডেন্ট এরদোগানকে উৎখাতের জন্য ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে অভ্যুত্থানের চেষ্টা হয়।
যুক্তরাষ্ট্রের অবস্থানরত ফেতুল্লাহ গুলেনের সংগঠন ফেতো এর সঙ্গে জড়িতরা এ অভ্যুত্থানের চেষ্টা করে।
কিন্তু সাধারণ মানুষ অভ্যুত্থানচেষ্টার প্রতিবাদে রাজপথে নেমে বিদ্রোহীদের দমন করে। তখন ২৫১ জন নিহত হয় এবং ২ হাজার ২০০জন আহত হয়।


