পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনা ডুমুরিয়া উপজেলায় সেপটিক ট্যাংক থেকে এক নাসিমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক ওই তার স্বামী ইব্রাহিম মোল্লা।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে খরসংঘ গ্রামে একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রাতে তারা নাসিম বেগমের মরদেহ উদ্ধার করেন। তার হাত-পা ও মুখ বাধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে তাকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেয়া হয় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের স্বামী ইব্রাহিম মোল্লা পলাতক রয়েছে।


