সোমবার থেকে আপিল করতে পারবেন মনোনয়ন বাতিল প্রার্থীরা

সোমবার থেকে আপিল করতে পারবেন মনোনয়ন বাতিল প্রার্থীরা

পাথেয় রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা যাদের মনোনয়নপত্র বাতিল করেছেন, ৩ ডিসেম্বর সোমবার থেকে তাদের আপিল গ্রহণ করা হচ্ছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৩, ৪ ও ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের ওপর শুনানি হবে ৬, ৭ ও ৮ ডিসেম্বর।

২ নভেম্বর রবিবার যাচাই-বাছাই শেষে সারা দেশের ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাটন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাতিলকৃতদের সোমবার থেকে আপিল আবেদন গ্রহণ শুরু হবে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৩ দিনের মধ্যে ইসিতে এ ব্যাপারে আপিল করতে পারবেন।

এরপর বিষয়টি নিয়ে শুনানি শুরু হবে। শুনানি চলবে ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত।
আপিলে যদি মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে, সেক্ষেত্রে প্রার্থীরা আদালতে আপিল করতে পারবেন।

ঋণখেলাপি, কারাদণ্ডাদেশ পাওয়াসহ নানা কারণে তাঁদের প্রার্থিতা বাতিল করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়নপত্র বাতিল হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, বিএনপির নেতা মীর মো. নাছির উদ্দিন ও তাঁর ছেলে মীর মো. হেলাল উদ্দিনসহ অনেক নেতার।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ রোববার এক প্রেস কনফারেন্সে বলেন, রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বাতিল করেছেন। কমিশনের বিরুদ্ধে অভিযোগ কেন। আপিলের সুযোগ তো আছে। আপিল করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *