সোমবারেও ঝড়-বৃষ্টি ও সতর্কতা সংকেতের পূর্বাভাস

সোমবারেও ঝড়-বৃষ্টি ও সতর্কতা সংকেতের পূর্বাভাস

সোমবারেও ঝড়-বৃষ্টি ও সতর্কতা সংকেতের পূর্বাভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: প্রতিদিনই চলছে ঝড়-বৃষ্টি। সঙ্গে রয়েছে সতর্কতা সংকেতের পূর্বাভাস। রোববারও ছিল এমন পূর্ভাবাস। ঝড়-বৃষ্টিও হয়েছে। বন্যা ও বান তুফানের ভয়ে কৃষকের আগাম ধান কাটতে হচ্ছে। ঝড়-বৃষ্টির ধারাবাহিকতায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (৪ মে) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৭ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *