পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর জানাযার নামায সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। মরহুমের কনিষ্ঠ পুত্র জাবের কাসেমী রাত ৯ঃ২৮ মিনিটে তার ফেসবুক প্রোফাইলে দেয়া এক ঘোষণার মাধ্যমে তা নিশ্চিত করেন।
জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি জাকির হোসাইন কাসেমী ও জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে জানাযায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে আল্লামা কাসেমীর পরিবার।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইউনাইটেড হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।


