সৌদি নারীদের বোরকা পরতে হবে না : শীর্ষ ধর্মীয় নেতা

সৌদি নারীদের বোরকা পরতে হবে না : শীর্ষ ধর্মীয় নেতা

ওয়ার্ল্ড ডেস্ক : সৌদি আরবে মেয়েদের ‘আবায়া’ বা বোরকা পরতেই হবে এমন কোনো ব্যাপার নেই। মেয়েদের আব্রু বজায় রেখে পোশাক পরতে হবে; কিন্তু তার মানে এই নয় যে তাদের ‘আবায়া’ পরতেই হবে, এমন কথা বললেন দেশটির এক শীর্ষ ধর্মীয় নেতা।

শুক্রবার সৌদি আরবের ‘কাউন্সিল অব সিনিয়র স্কলারস’ বা সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ধর্মীয় চিন্তাবিদদের কাউন্সিলের সদস্য শেখ আবদুল্লাহ আল মুতলাক বলেছেন, এমনটির দরকার নেই। খবর বিবিসির।

সৌদি আরবে মেয়েরা পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখা যে ঢিলেঢালা আচ্ছাদন ব্যবহার করেন, তাকে আবায়া বলে। সেখানে আবায়া না পরে বাইরে যেতে দেখা যায় কম নারীকেই। সেখানে এটি পরা আইনত বাধ্যতামূলক।

সৌদি সমাজে যখন নানা রকম সংস্কারের চেষ্টা চলছে, তখনই এক শীর্ষ ধর্মীয় নেতা এ ধরনের একটি ধর্মীয় ব্যাখ্যা হাজির করলেন।

শেখ আবদুল্লাহ আল মুতলাক বলেন, মুসলিম বিশ্বের ৯০ শতাংশ নারীই ‘আবায়া’ পরেন না। কাজেই আমাদেরও উচিত হবে না মেয়েদের এটি পরতে বাধ্য করা।

সৌদি আরবে এই প্রথম উচ্চপদের কোনো ধর্মীয় নেতার মুখে এ রকম কথা শোনা গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *