সৌদি বিমান বন্দরে ইয়েমেনের ড্রোন হামলা: বিমান ওঠানামা বন্ধ

সৌদি বিমান বন্দরে ইয়েমেনের ড্রোন হামলা: বিমান ওঠানামা বন্ধ

ওয়ার্ল্ড ডেস্ক : ইয়েমেনের বিমানবাহিনী ড্রোনের সাহায্যে সৌদি আরবের আসির প্রদেশে ‘আবহা’ বিমান বন্দর ও জিযান প্রদেশে ‘আরামকো’র তেল স্থাপনায় হামলা চালিয়েছে। ‘কাসেফ-এক’ ড্রোনের সাহায্যে এসব হামলা হয়েছে। হামলার পর ‘আবহা’ বিমান বন্দরে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ রয়েছে। ‘আল-মাসিরা’ টিভি চ্যানেলের বরাত দিয়ে আল-আলম টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে।

দুই বছর আগে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ড্রোন ‘কাসেফ-এক’ উদ্বোধন করে বলেছিল, ড্রোনটির সক্ষমতা বাড়িয়ে এমন পর্যায়ে নিতে হবে যাতে তা দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। এই ড্রোনটি বর্তমানে ৩০ কেজি বিস্ফোরক বহন করতে পারে বলে জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার ইয়েমেনের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট ও গণ কমিটি সৌদি আরবের আসির প্রদেশের ‘আলাব’ এলাকায় আগ্রাসী বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে ‘কাহের-এম টু’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। তাদের হামলায় এ পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী নানাভাবে চলমান সৌদি আগ্রাসনের জবাব দিচ্ছে।
সূত্র : পার্সটুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *