পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে যুবরাজ সালমানের গঠিত দুর্নীতি দমন সংস্থা দেশটির প্রায় এক ডজন সরকারি মন্ত্রণালয়ের ২০০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে।
দেশটির জাতীয় দুর্নীতি দমন কমিশন সোমবার (৯ আগস্ট) গভীর রাতে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারের ঘোষণা দিয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া কখন তাদের গ্রেফতার করা হয়েছে সেটিও পরিষ্কার নয়।
এদিকে নাজাহা বলেছে, সম্প্রতি দুর্নীতিবিরোধী ধরপাকড় অভিযানের সময় ৪৬০ জনের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। তদন্তের পর দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে ২০৭ জন সৌদি নাগরিক এবং বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত এপ্রিলে নাজাহা জানায়, দেশের বিভিন্ন সরকারি খাতে কর্মরত অন্তত ১৭৬ জন কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: এপি।


