সৌদিতে মৃত্যু ১৫৭ জন, ৪৬ জনই বাংলাদেশী

সৌদিতে মৃত্যু ১৫৭ জন, ৪৬ জনই বাংলাদেশী

সৌদিতে মৃত্যু ১৫৭ জন, ৪৬ জনই বাংলাদেশী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিদেশে বাংলাদেশীরা ভালো নেই। একের পর এক আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে বাঙালি। সৌদিতেও ১৫৭ জনের মধ্যে ৪৬ জনই বাংলাদেশী। সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪০২ জন এবং মারা গেছেন ১৫৭ জন।

বুধবারের (২৯ এপ্রিল) সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৪৬ জনই প্রবাসী বাংলাদেশি। অর্থাৎ সৌদি আরবে করোনাভাইরাসে মৃতদের মধ্যে প্রায় ৩০ শতাংশই বাংলাদেশি।

এছাড়াও করোনাভাইরাসের পাশাপাশি সম্প্রতি হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন অনেক বাংলাদেশি প্রবাসী। গত তিন সপ্তাহে সৌদি আরবে ৮ জনেরও বেশি বাংলাদেশি প্রবাসী স্ট্রোক করে মারা গেছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *