স্বপ্নের মেরিন ড্রাইভ খুলছে ৬ মে

স্বপ্নের মেরিন ড্রাইভ খুলছে ৬ মে

কক্সবাজার প্রতিনিধি ● পর্যটন শিল্পের নতুন দুয়ার হিসেবে বিবেচ্য কক্সবাজার শহরের কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কটি। দীর্ঘ দেড় যুগের প্রচেষ্টায় সম্পন্ন হওয়ার পথে রয়েছে সড়কের কাজ। তাই পাহাড়-সমুদ্রের মিতালির মাঝে ঝাউয়ের ছায়ায় বয়ে চলা সড়কটি আনুষ্ঠানিক উন্মুক্ত করতে ৬ মে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মেরিন ড্রাইভ উন্মুক্তকরণের মাধ্যমে সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাংয়ে বাস্তবায়নের অধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ আরও একধাপ এগোবে। তাই শেষ মুহূর্তে এর নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন ১৬ ইসিবি।

কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, কক্সবাজারবাসীর স্বপ্নের মেরিন ড্রাইভ সড়কটি প্রথমে জেলা শহর থেকে উখিয়া উপজেলার ইনানী পর্যন্ত নির্মাণ করার পরিকল্পনা ছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছায় এটি সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়। এখন সড়কটি শুধু কক্সবাজার বা গোটা দেশের নয় বরং বিশ্বের অন্যতম দর্শনীয় ও নান্দনিক একটি সড়কে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *