পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ভারতের অবিসংবাদিত আধ্যাত্মিক পথপ্রদর্শক হযরত ফিদায়ে মিল্লাত আসআদ মাদানী রহ.-এর সুযোগ্য খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে আয়োজিত ঢাকার ইসলাহী ইজতেমায় ভারতের প্রখ্যাত আলেম আল্লামা মুফতি সালমান মনসুরপুরী উপস্থিত থেকে বয়ান পেশ করবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত পরামর্শসভায় এ তথ্য জানানো হয়।
ইসলাহী ইজতেমার আয়োজক কমিটির সভাপতি মাওলানা আসআদ আল হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী, ঢাকা মহননগরীর সেক্রটারী জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন, সুলেখক মুফতি ফয়জুল্লাহ আমান, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা মুহাম্মদ সোলাইমান শাহবাগী, মুফতি সাইফুল ইসলাম প্রমুখ।
মা্ওলানা সদরুদ্দীন মাকনুন জানান, কেবল সালমান মনসুরপুরী দামাত বারাকাহুম নন দেওবন্দের মা্ওলানা আবদুল্লাহ মারুফীও বয়ান রাখবেন ইনশাআল্লাহ।
বিদআতিদের সুসজ্জিত আখড়ার সমালোচনা করে মাওলানা আসআদ আল হোসাইনী বলেন, বিদাতি পীরদের আস্তানায় যত গরু থাকে ততগুলো মানুষও থাকে না হক্কানী পীরদের মাহফিলে।
কওমী সনদের বাস্তবায়নে হুমায়ুন আজাদ কন্যা মৌলি আজাদের সমালোচনা করে মাওলানা হোসাইনী বলেন, স্বীকৃতির কাজে মৌলি আজাদের সম্পৃক্ততা খুবই বিস্ময়কর।
কওমী সনদের বাস্তবায়নে হুমায়ুন আজাদ কন্যা মৌলি আজাদের সমালোচনা করে মাওলানা হোসাইনী বলেন, স্বীকৃতির কাজে মৌলি আজাদের সম্পৃক্ততা খুবই বিস্ময়কর।
প্রসঙ্গত, প্রতিবছরই ঢাকায় জামিআ ইকরা বাংলাদেশ চত্বরে দিনব্যাপী ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারিতে কিশোরগঞ্জের তাড়াইলে আল্লামা মাসঊদের গ্রামে বড় আকারে ইসলাহী ইজতেমাকে কেন্দ্র করে ঢাকায় এ ইজতেমা অনুষ্ঠিত হয়। এবার ঢাকার ইসলাহী ইজতেমা ২১ ডিসেম্বর শুক্রবার শুরু হয়ে ২২ ডিসেম্বর শনিবার বিকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হবে।


